BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
জাতিসংঘে জাইমার নিয়োগে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই: মাহ্দী আমিন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের 'ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই' বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। এদিকে, দুই পাইলটের মধ্যে ‘হাতাহাতি’র পর দুবাই থেকে তেল আভিভগামী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়।
ইসরায়েলগামী বিমানে পাইলটদের মারামারি-ছুরিকাঘাত ও সৌদি আরবে জরুরি অবতরণ, কী জানা যাচ্ছে?
দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইট অপ্রত্যাশিতভাবে সৌদি আরবে অবতরণ করানো হয়। কারণ বলা হয়, দুই পাইলটের একজন অন্যজনকে ছুরিকাঘাত করেন এবং "স্পষ্টতই বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন"। এমনটাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
'গ্যাস সিলিন্ডার নাই, তবে ২৩০০ দিলে বাসায় দিয়ে আসবো'
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বলছে, দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কিন্তু সারাদেশে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে কেন? এই পরিস্থিতি তৈরি করেছে কারা?
পাকিস্তান কেন রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনের অনুমতি দেয়নি?
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম নির্ধারিত সময়ে রাশিয়া থেকে বাংলাদেশ আসেনি। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। পাকিস্তান কেন নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিলো না, এই প্রশ্ন তুলেছেন অনেকেই।
ভারতের উজ্জয়িনীতে যে মসজিদের একটি অংশ ভাঙা ঘিরে উত্তেজনা তার ইতিহাস কী?
মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যে মসজিদটি আংশিকভাবে ভাঙা হচ্ছে, সেটি ১৩৯০ সালে তৈরি বলে ইতিহাসবিদদের দাবি।
সম্ভাব্য হুমকি মোকাবেলায় নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের আইআরজিসির
আবারও যুদ্ধ শুরু হলে নতুন সামরিক অস্ত্র ব্যবহারের কথা বলেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। যা ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এদিকে, হরমুজ প্রণালি বন্ধ থাকার বিরূপ প্রভাব বিশ্বজুড়েই বাড়ছে। ইরানের অর্থনৈতিক পরিস্থিতিও বেশ নাজুক হয়ে পড়েছে বলেই জানা যাচ্ছে।
'নিজেরাই তো চলতি পাচ্ছিনে, কর দেবো কী করে?'
ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশসহ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে চার কোটি মানুষের ক্ষুদ্র সঞ্চয় রয়েছে। প্রতিমাসে সেখানে যত টাকা জমা হয়, সেটার ওপর ছয় শতাংশ হারে সুদ পান সঞ্চয়কারীরা। এতদিন সেই সুদের ওপর কোনো কর দিতে হতো না। কিন্তু সরকার বলছে, এখন থেকে ওই সুদের টাকার ওপরেও দশ শতাংশ হারে উৎসে কর দিতে হবে।
তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গটি আবার সামনে এসেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি সাক্ষাতের পর।
'অসমাপ্ত আত্মজীবনী' বই বিক্রি কি নিষিদ্ধ?
ঢাকার বাংলাবাজারে একটি প্রকাশনী সংস্থায় শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' বই বিক্রিতে বাধা এবং প্রতিষ্ঠানটিতে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।
নির্বাচিত খবর
সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি
২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় সব বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরে। এরপর সেগুলো নিয়ে একটি প্রদর্শনীও হবে। তবে প্রতিযোগিতায় অত্যন্ত প্রশংসা পাওয়া কিছু ছবি দেখতে ও পেছনের গল্প জানতে এই প্রতিবেদনে চোখ বুলাতে পারেন।
ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে এক গবেষণায় ২৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া গেছে। যেখানে ক্যামেরা ট্র্যাপে দেখা গেছে অত্যন্ত বিপন্ন বন্য প্রাণী মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ডসহ আরও কিছু প্রাণী। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কী বলছেন তারা?
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছনে আছে যে গল্প
বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় ঐতিহাসিক এই স্থাপনাটির নাম ছিল 'ফোর্ট আওরঙ্গবাদ', যার নির্মাণকাজ শুরু হয়েছিল এখন থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এবং যে কাজ আর কখনোই শেষ হয়নি।
বিলুপ্তির কিনারা থেকে ফিরে আসা পান্ডা কেন শুধু চীনেই পাওয়া যায়?
শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অনেক দেশই বন্ধুত্বের নিদর্শন হিসেবে অন্য দেশকে বিরল বন্যপ্রাণী উপহার দিলেও বর্তমানে এটি আর খুব বেশি হয় না, কারণ এখন বেশিরভাগ বিরল প্রাণী চিড়িয়াখানাতেই প্রজননের মাধ্যমে জন্মায় এবং চিড়িয়াখানাগুলোর মধ্যেই আদান–প্রদান হয়। কিন্তু পান্ডার ক্ষেত্রে বিষয়টি একদমই আলাদা। কারণ চীন ছাড়া আর কেউ কোনো জায়ান্ট পান্ডার মালিক হতে পারে না।
২০২৬ সালে মহাসাগরের সেরা ১০টি ছবি
প্রতি বছর 'ওশান ফটোগ্রাফার অফ দ্য ইয়ার' প্রতিযোগিতাটি ফটোগ্রাফারদের বিশ্বের সাগরের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ছবি জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বিশ্বের মহাসাগরগুলোর সৌন্দর্য এবং সেই সাথে এদের সামনে আসা চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে এমন দশটি অসাধারণ ছবি।












































