বুধবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে (নিকার)। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
- বুধবার বাংলাদেশের আগামী তিন মাসের একটি আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জানিয়েছে, এবছর পরবর্তী তিন মাসে বাড়তে পারে তাপমাত্রা। তবে স্বাভাবিক থাকবে বৃষ্টিপাতের পরিমাণ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে এবং কাতারের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বৈঠকগুলোও সফল হয়েছে।
- ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে, একটি সামগ্রিক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে বেইজিং।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮শে ফেব্রুয়ারি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কৃত্যানুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।
- বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের সময় দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
- নদীয়ায় মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য।
বিবিসি বাংলা'র লাইভ পাতার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।










