রোববার সারাদিন যা যা হলো:
- ঢাকার গুলশান এলাকা থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
- দেশের চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
- বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মো. লতিফুল ইসলাম শিবলী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
- ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকটের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি।
- পুলিশের বিশেষ শাখা বা এসবি’র সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালককে আটকের পর তাদের রিমান্ড দিয়েছে আদালত।
- ৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।
- মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ।
- বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে সেটিকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো ধরনের পরিকল্পনা ‘সরকারের নেই’ বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- সন্দেহজনক লেনদেনের অভিযোগে দেড় লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস হিসাব বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। যে সব একাউন্টের বেশিরভাগই গোপালগঞ্জের বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
বিবিসি বাংলার লাইভপাতা এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।









