আজ বুধবার যা যা হলো:
- বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ তিনটি মেট্রোরেল প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
- গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
- শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা এবং তার স্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেছে একটি আদালত।
- সৌদি আরবের আরামকোর স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে পৃথক দু'টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিগোষ্ঠী।
- সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে।
- চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় বলেছেন, তার দেশ ইরানের অধিকার ‘রক্ষায়’ প্রস্তুত।
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৩ জন।
- বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরো আট জন মারা গেছে বলে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে।
- গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে এবং আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।
- দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে ভিসা সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাম্প্রতিকতম পদক্ষেপ এটি।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের ফলে গোলাবারুদের ‘ঘাটতি’ তৈরি হয়েছে এবং পুনরায় সরবরাহে একটি অচলাবস্থা দেখা দিয়েছে।
- সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
- ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, আগামী কয়েক মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ “একেবারে ভিন্ন এক পর্যায়ে” প্রবেশ করবে।
- "শেখ হাসিনাকে নিয়ে আপনারা কী করতে চান? আপনাদের উদ্দেশ্যটা কী? নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে" বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

















